বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান


প্রকাশিত: ০৪:০১ ১৩ জুন ২০২৬
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমান।
শুক্রবার (১২ জুন) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ হাজার ২০১ জন প্রার্থী এই ধাপটি উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যেই জাইমা রহমানের নাম রয়েছে।
পরীক্ষায় অংশ নিয়ে সফল হওয়ার বিষয়টি তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও নিশ্চিত করেন। এক পোস্টে তিনি জানান, আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি পরীক্ষায় অংশ নেন এবং আল্লাহর রহমতে প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন।
জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ওই পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়—প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং শেষে মৌখিক পরীক্ষা। তিন ধাপ সফলভাবে পাস করলে প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ পান এবং নিম্ন আদালতে প্র্যাকটিস করার সুযোগ পান।
বার কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




