৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনি নোটিশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি


প্রকাশিত: ০৪:৩৭ ৩০ মে ২০২৬
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও একাধিক শিশুর অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে নিরাপত্তা, জরুরি চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জানান, শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক এই ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে একাধিক নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
নোটিশে আরও বলা হয়েছে, সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে নবজাতক ও মাতৃসেবায় জরুরি চিকিৎসা প্রটোকল বাধ্যতামূলকভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গঠনের আহ্বানও জানানো হয়েছে। নোটিশপ্রাপ্তদের ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান




