এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোকে কেন্দ্র করে হামলা, ৪ কিশোর আটক


প্রকাশিত: ০৮:৫০ ১৮ মে ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতভর পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে সোমবার (১৮ মে) নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম।
পুলিশ জানায়, আটকরা সবাই উপজেলার একটি বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার শিকার দুই পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুনায়েম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরীক্ষা চলাকালে উত্তরপত্র দেখানোর অনুরোধ করা হলেও ভুক্তভোগীরা তা দিতে অস্বীকৃতি জানান। পরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ১০–১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলায় ক্ষুর ব্যবহার করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাদের শরীরে একাধিক সেলাই দিতে হয় বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ওসি আব্দুল হালিম বলেন, “ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




