হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশজুড়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’


প্রকাশিত: ০৪:৩৩ ৩ জানুয়ারী ২০২৬
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষণায় জানানো হয়েছে, এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। চার দিনব্যাপী এই আন্দোলনের মাধ্যমে সরকার, রাজনৈতিক দলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চ জানায়, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল নিশ্চিত করা। সংগঠনটি দাবি করেছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল না করা হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২২ কর্মদিবসের মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয়, তবে সরকার পতনের আন্দোলনে যাওয়ার কর্মসূচি দেওয়া হবে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা সরকারের প্রতি হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি বৈঠক হয়, তা অবশ্যই খোলামেলা হতে হবে। গোপন বৈঠক কিংবা বিদেশি শক্তির সঙ্গে কোনো সমঝোতা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইনকিলাব মঞ্চ আপসহীন অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন কথা বলা হয়, তেমনি অন্য কোনো শক্তি যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। এই লড়াই কেবল শুরু হয়েছে এবং এটি আরও বিস্তৃত হবে বলে তিনি মন্তব্য করেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, শহীদ ওসমান হাদি তাদের এই সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথ ধরেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি একটাই—বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।
দেশজুড়ে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে এই দাবির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা




