সাংবাদিকদের মারধর ও তথ্য লোপাটে বহিষ্কার ইবির তিন শিক্ষার্থী; নয়জনকে সতর্ক


প্রকাশিত: ০৯:০১ ৫ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিকের মারধর ও ফোন ফ্লাশের মাধ্যমে তথ্য লোপাটের ঘটনায় তিন শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। একইসঙ্গে অভিযুক্ত আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৭১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের নাহিদ হাসান, আফসানা পারভীন তিনা ও রিয়াজ মোর্শেদ। এছাড়া সতর্ক বার্তা পাঠানো হয়েছে ২০১৯-২০ বর্ষের ফরিদুল আলম পান্না, ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন ও সৌরভ হোসেন সজীব, ২০২২-২৩ বর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান ও রাকিব হোসেনকে।
জানা গেছে, গত ১২ জুলাই অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার প্রতিবেদকদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর । তদন্ত কমিটির সুপারিশের আলোকে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ২৭১তম সিন্ডিকেট সভার প্রস্তাব অনুযায়ী তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, 'সাংবাদিক মারধরের ঘটনায় সাংবাদিক আরিফের মোবাইল কেড়ে নেওয়া ও মারধরে উস্কানি দেওয়ায় আফসানা পারভীন তিনা, নাহিদ হাসানের বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মারা, সাংবাদিক আরিফ বিল্লাহর মোবাইল রিসেট দিয়ে তথ্য গায়েব করা, সেটি মেডিকেল সেন্টারে ফেলে রেখে আসা এবং তার বিভাগের সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে রিয়াজ মোর্শেদের বিরুদ্ধে তার বিভাগের সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দায়ের করা ও ঘটনা সংক্রান্ত বিভিন্ন অপরাধে নাহিদকে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় উক্ত তিনজনকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
এছাড়া ঘটনায় পরোক্ষে ভূমিকা থাকায় সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব ও ফরিদুল আলম পান্নাকে পরবর্তীতে এসব কার্যক্রমে সংশ্লিষ্ট না থাকার জন্য সতর্ক করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী তিনার আবাসিকতার বিষয়ে জানতে চাইলে জুলাই-৩৬ হলে প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, ‘আমরা শনিবারে এ বিষয়ে হল প্রশাসন মিটিং করে সিদ্ধান্ত নিব। তবে সে যেহেতু বর্তমানে বৈধ শিক্ষার্থী না, সেহেতু হলে না থাকার সিদ্ধান্ত আসতে পারে।’
অন্যদিকে বহিষ্কৃত শিক্ষার্থী নাহিদ ও রিয়াজের আবাসিকতার বিষয়ে শহীদ আনাস হল প্রভোস্ট ড. আব্দুল কাদের বলেন, ‘এখনও আমরা হাতে চিঠি পাইনি। যেহেতু শৃঙ্খলা ভঙ্গ করেছে, সেহেতু পরবর্তীতে চিঠি পেলে সিদ্ধান্ত নিবো।’
উল্লেখ্য, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলা চলছিল। খেলা চলাকালে সিনিয়র-জুনিয়রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও করতে গেলে কয়েকজন সাংবাদিককে মারধর করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া হয়। পরে মোবাইল ফ্ল্যাশ দিয়ে তথ্য লোপাট করে অভিযুক্তরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




