সিরাজগঞ্জে দুস্থদের দুম্বার মাংস ছিনতাই: তদন্তের দাবি স্থানীয়দের


প্রকাশিত: ১১:৪২ ৩০ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুস্থদের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের মসজিদের পাশে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায়, তাড়াশ উপজেলার ৪৪টি মাদরাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বরাদ্দ করা হয়েছিল। খবর পেয়ে শত শত মানুষ উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের অনুপস্থিতিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিক পুলিশ পাহারায় মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বিতরণের সময় সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদরাসার শিক্ষক সুলতান মাহমুদ বরাদ্দকৃত এক কার্টন দুম্বার মাংস নিয়ে উপজেলা মসজিদের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার কাছ থেকে জোরপূর্বক মাংসের কার্টন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিক্ষক সুলতান মাহমুদ বলেন, “দুস্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যাবে, তা কল্পনাও করিনি। আল্লাহ এর বিচার করবেন।”
এদিকে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “বিতরণের সময় ইউএনও স্যারসহ অনেকে উপস্থিত ছিলেন। কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।”
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, “ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ওসির সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু


