আকাশ দাশের বিতর্কিত মন্তব্যে উত্তাল চবি ক্যাম্পাস, চাকসু সদস্যপদ বাতিলের দাবিতে আন্দোলন


প্রকাশিত: ১১:০৭ ২২ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শপথগ্রহণের আগের রাতেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ইসলামী ছাত্র শিবির সমর্থিত “সম্প্রীতির ঐক্য” প্যানেলের নবনির্বাচিত সদস্য আকাশ দাশের এক ফেসবুক পোস্টকে ঘিরে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
বুধবার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে জড়ো হন। তারা স্লোগান দেন— “আকাশ দাশের ঠিকানা, এই চাকসুতে হবে না।” আন্দোলনে অংশ নেন আলাওল হল, স্যার এফ রহমান হল ও নবাব ফয়জুন্নেসা হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা।
এ সময় ছাত্রদল সমর্থিত চাকসু প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস প্রার্থী মোহাম্মদ শাফায়াত আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। নবনির্বাচিত অনেক প্রতিনিধি বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিতে অস্বীকৃতি জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আকাশ দাশের মন্তব্য নারী সমাজকে অবমাননাকর এবং ধর্ষণ সংস্কৃতিকে প্রশ্রয় দেয়। তারা তার চাকসু সদস্য পদ বাতিল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে আকাশ দাশ নিজের ফেসবুক আইডিতে লেখেন—
“মেয়েরা ছেলেদের ফাঁসানোর জন্য ধর্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে... ছেলেরা জোরপূর্বক ধর্ষণ করে সংখ্যাটা খুবই কম। একটা মেয়েকে জোরপূর্বক ঘর থেকে তুলে ধর্ষণ করা যায় না যদি না তার আগ্রহ থাকে।”
এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়জুড়ে নিন্দার ঝড় ওঠে।
সমালোচনার মুখে পরে আকাশ দাশ আরেকটি পোস্টে দাবি করেন, তিনি অসুস্থ অবস্থায় অজান্তে মন্তব্যটি করেছিলেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, আকাশ দাশ সনাতন ধর্মাবলম্বী ও দৃষ্টি প্রতিবন্ধী একজন শিক্ষার্থী। ইসলামী ছাত্র শিবির সমর্থিত “সম্প্রীতির ঐক্য” প্যানেল থেকে তিনি চাকসু সদস্য পদে নির্বাচিত হন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



