জুবায়েদ হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ, খুনিদের ফাঁসির দাবি


প্রকাশিত: ১১:২২ ১৯ অক্টোবর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানানো হয়।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। সেখানে প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা। মিছিলে তারা বিভিন্ন শ্লোগান দেন, যেমন: ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘জবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’, ‘ইবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ এবং ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’।
প্রতিবাদ সমাবেশে সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে যারা হত্যা করেছে, তাদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। আমরা এই সরকারকে আর বেশি সময় দেবো না। এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসি দিতে হবে।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা জুলাইয়ের পরে একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একের পর এক ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে। ঢাবিতে সাম্য হত্যার পর এবার জবিতে জুবায়েদকে হত্যা করা হয়েছে। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থী কিংবা কোনো সাধারণ মানুষের লাশ আমরা দেখতে চাই নি। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচার করতে হবে। সাজিদের হত্যার তিন মাস পার হলেও বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি; তারা ব্যর্থ হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে, যা পালাতক হাসিনার দ্বারা ঘটানো হচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের মতপার্থক্য থাকলেও একে অপরের শত্রু নয়। আমরা দ্রুত খুনিদের গ্রেফতার চাই।
প্রসঙ্গত, আজ সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




