কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, উদ্ধার রশি-বেল্ট


প্রকাশিত: ০৪:২২ ৮ আগস্ট ২০২৫
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় এ বিষয়ে মামলা দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
এজাহার অনুযায়ী, পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন টাঙ্গাইলের শাহাদাত হোসেন, জয়পুরহাটের রনি মহন্ত এবং কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। গত ৫ আগস্ট রাতে সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ পান।
পরদিন (৬ আগস্ট) সকালে কক্ষে তল্লাশি চালিয়ে পাওয়া যায় লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট রশি, কম্বলের ২৫ ফুট বেল্ট, লোহার আংটা, ১০ ফুট খুঁটি সহ বিভিন্ন উপকরণ। জিজ্ঞাসাবাদে বন্দিরা স্বীকার করেন— সুযোগ পেলেই জেল থেকে পালানোর জন্য এসব তৈরি করেছিলেন।
কারা সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হলে তিনজনই পালিয়ে যেতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সারা দেশের কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানিয়েছেন, মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




