মুরাদনগরের ধর্ষণ ভিডিও ২৪ ঘণ্টায় সরানোর নির্দেশ হাইকোর্টের


প্রকাশিত: ০৬:১১ ২৯ জুন ২০২৫
হাইকোর্টের নির্দেশে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে আদালত।
আজ রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটটি দায়ের করেন আইনজীবী মীর এ কে এম নুরুন্নবী। তিনি জানান, আগামী ১৪ জুলাই রিটটি ফের শুনানির জন্য কার্যতালিকায় থাকবে এবং তার আগে তদন্ত অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। এর আগে, ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই গ্রামের আরও চার যুবক—অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, অভিযুক্ত ফজর আলী জোরপূর্বক ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে এবং সেই পাশবিক ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে জনমত গড়ে ওঠে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে তার গোপনীয়তা ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে আদালত।
হাইকোর্টের মতে, ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনার ভিডিও ছড়িয়ে পড়া ভুক্তভোগীর মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল এবং এটি ফৌজদারি অপরাধ। আদালত দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা
- সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম




