সাবেক দুই এমপিসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের

পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার ঘটনায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছে শাহীন আলম আশিক নামে এক ব্যক্তি। শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেছেন তিনি।
মামলার বাদী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।
শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহ্বানে লগি-বৈঠা নিয়ে পঞ্চগড়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর জালাসী এলাকায় হামলা করে তারা। এতে মারাত্মকভাবে আহত হন মামলার বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন।
মামলার বাদী শাহীন আলম আশিক জানান, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায় বিচার পাইনি। পাবো কীভাবে, কথা বলারইতো স্বাধীনতা ছিল না। ছাত্রজনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী আমাদের ওপর হামলা সুবিচার পাব
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা





