শেরপুরে শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র


প্রকাশিত: ০৫:৫৬ ১৩ আগস্ট ২০২৪
‘দেশকে ভালোবেসে আগলে রাখি’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’, ‘কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট’, ‘আমার বিচার তুমি কর, তোমার বিচার করবে কে’, ‘চাঁদা দিলেও মাইর, নিলেও মাইর’, ‘আইন মানে না যে, দেশদ্রোহী সে’—এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।
এর আগে, শেরপুর শহরের দেয়ালেগুলোতে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপন, ছিল দলীয় বিজ্ঞাপনও। তবে এবার এসবের পরিবর্তে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রং-তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে মঙ্গলবার (১৩ আগস্ট) শেরপুর জেলা শহরের ডিসি গেট, সরকারি কলেজ, গোপালবাড়ী, খরমপুর, থানা মোড়, খোয়ারপাড় শাপলা চত্বর, কলেজ মোড়, হসপিটাল রোড, শিল্পকলা অ্যাকাডেমি গেটসহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শেরপুরে আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনসহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই, বাংলাদেশ তথা শেরপুরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। শেরপুরকে সুন্দরভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। শহরটা আমাদের, দায়িত্বটাও আমাদের। আমরা আমাদের ভালো কাজগুলো সব সময় করার চেষ্টা করবো।
একজন দর্শনার্থী বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে, দেখতে খুবই সুন্দর লাগছে। শেরপুর একটা সুন্দর শহর, আমরা সব সময় এরকম সুন্দর দেখতে চাই।
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ চেঞ্জ মেকার বাংলাদেশের লিডার মশিউর রহমান তালুকদার বলেন, শেরপুর শহর অপরিচ্ছন্ন ছিল। আমরাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মিলে কাজ করছি শহর পরিষ্কার করার জন্য। এখন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে রং-তুলিতে দেয়াল লিখন করছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি ও ছবি আঁকা হচ্ছে। এটি পরিবেশের জন্য এবং শহর সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


