ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সামাজিক মাধ্যমে আলোচনা


প্রকাশিত: ০৩:২২ ৮ আগস্ট ২০২৬
বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের অর্থায়নে তৈরি একটি অস্থায়ী বাঁশের সাঁকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। লাল ফিতা কাটা, ঢোল-বাদ্য ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সাঁকো উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি তৈরি করা হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ ব্যবহার করে এটি নির্মাণ করেন।
বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধনের সময় এলাকাটি ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়। লাল ফিতা কাটার পাশাপাশি ঢোল-বাদ্য ও বয়াতি গানের আয়োজন করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ কেউ একটি অস্থায়ী বাঁশের সাঁকো এভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সমালোচনা করেছেন। তাদের প্রশ্ন, এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধানের পরিবর্তে অস্থায়ী সাঁকো কতটা কার্যকর হবে।
অন্যদিকে অনেকেই স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সরকারি বা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নিজেদের অর্থায়নে সাঁকো তৈরি করে চলাচলের সমস্যা সাময়িকভাবে কমানো ইতিবাচক উদ্যোগ।
‘আগাম কোনো প্রস্তুতির কথা জানতাম না’
ঘটনার বিষয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বলেন, সাঁকো উদ্বোধনের কোনো আগাম প্রস্তুতির কথা তার জানা ছিল না।
তিনি জানান, এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ কারণে স্থানীয় বাসিন্দারা নিজেরাই বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন।
বিএনপি নেতা বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা তাকে সেখানে ডেকে নিয়ে যান। উপস্থিত দেড় থেকে দুই শতাধিক মানুষ লাল ফিতা ধরে সেটি কাটার অনুরোধ করলে তিনি ফিতা কাটেন।
গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজনও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার
- ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সামাজিক মাধ্যমে আলোচনা
- গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন
- রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড, ৬ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়
- সৌদি-পাকিস্তান-তুরস্কের ‘মক্কা চুক্তি’, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ?
- ১/১১-তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- শ্রীপুরের কৃতি সন্তান লায়ন গনি মিয়া বাবুল পেলেন ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’
- পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবককে পুলিশে সোপর্দ করল মাদক নির্মূল কমিটি
- রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
- মিস ওয়ার্ল্ড ২০২৬: বাংলাদেশের হয়ে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার সাঈদ
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ২০২১ সালের গ্রেপ্তার ছিল ‘বেআইনি’, দাবি পরীমণির
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- কেইন না হালান্ড-সেরা কে, তুলনা এড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক



