রংপুরে মসজিদে চেয়ার–টেবিল বসিয়ে জামায়াতের ইউপি প্রার্থী বাছাই সভা, সমালোচনার ঝড়


প্রকাশিত: ০৪:০৮ ২৭ জুন ২০২৬
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদের ভেতরে চেয়ার–টেবিল বসিয়ে দলীয় সভা করার ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মসজিদের পবিত্রতা ও শিষ্টাচার লঙ্ঘন করে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা সভা করেন। ওই সভায় স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহর বাদশাকে ঘোষণা করা হয়।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। মসজিদের ভেতরে চেয়ার–টেবিল বসিয়ে এমন রাজনৈতিক সভা আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয়রা এটিকে মসজিদের আদববিরোধী ও অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে অভিহিত করে এর সমালোচনা করেন। ধর্মীয় শিক্ষাবিদরাও বলেন, মসজিদে রাজনৈতিক বিতর্ক বা গিবতধর্মী আলোচনা হওয়া অনুচিত এবং এতে মসজিদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল জানান, ঘটনাটি নিয়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা তারা বিবেচনায় নিয়েছেন এবং ভবিষ্যতে মসজিদে এ ধরনের সভা না করার বিষয়ে আরও সতর্ক থাকবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক




