নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, আহত ২

প্রকাশিত: ০৭:০১ ২০ মে ২০২৬
নড়াইলের বড়কুলা এলাকায় তিনজনকে হত্যার ঘটনার মামলায় অভিযুক্তরা জামিনে মুক্ত হওয়ার পর আবারও ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পারভিন বেগম অভিযোগ করে বলেন, সকালে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, তার বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ কয়েকজন তাদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। কথাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত শেফালী মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে একই এলাকায় সংঘটিত সহিংসতায় খায়ের চেয়ারম্যানের সমর্থকদের হামলায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন বলে জানা যায়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরাই বর্তমানে জামিনে রয়েছেন বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


