অসুস্থ কিডনি রোগীর পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম, শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ


প্রকাশিত: ০৪:৫১ ১২ মে ২০২৬
সাভার পৌর এলাকার ডগরমোড়ায় দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করা আনোয়ার হোসেনের পাশে দাঁড়িয়েছেন সাভার পৌর মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম।
মানবিক এই ঘটনার খবর পেয়ে তিনি সরাসরি আনোয়ার হোসেনের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় অসুস্থ ব্যক্তির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন খোরশেদ আলম। পাশাপাশি ভবিষ্যতে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যয়ভার বহনের আশ্বাসও দেন তিনি।
খোরশেদ আলমের এই সহায়তায় স্বস্তি প্রকাশ করেন আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও তার মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
পরে ডগরমোড়া এলাকার শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা যায়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা ইউনুস খান, সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, এছাড়াও কাকন, আশিকুর রহমান নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তামূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে



