দলিত নারীদের মুষ্টির চালে শেরপুরে ব্যতিক্রমী দুর্গাপূজা


প্রকাশিত: ০৬:২৫ ২৬ সেপ্টেম্বর ২০২৫
শেরপুর জেলা শহরের সাতানি পাড়া মহল্লায় হিন্দু আদিবাসী ও দলিত নারীরা এক অভিনব উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করেছেন। প্রতিদিন রান্নার সময় একটি করে মুষ্টি চাল জমিয়ে তা বিক্রি করে তারা এই পূজার জন্য অর্থ সংগ্রহ করেছেন। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে "উমা সংঘ" নামে একটি নারী সংগঠন।
গত বছর উমা সংঘ প্রথমবারের মতো ছোট পরিসরে দুর্গাপূজার আয়োজন করেছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর তারা ২৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ নারী কমিটি গঠন করে পূজার আগেই পরিকল্পনা গ্রহণ করে। জানা গেছে, সাতানি পাড়ার ৪২টি পরিবার প্রতিদিন একটি করে মুষ্টি চাল জমা দেয়। এই চাল বিক্রি করে মাসে প্রতিটি ঘর থেকে গড়ে ২০০ টাকা করে সঞ্চয় হয়। বছরের শেষে এই উদ্যোগ থেকে জমে প্রায় ৬০ হাজার টাকা।
তবে পূজার ব্যয় দাঁড়িয়েছে এক লাখ টাকারও বেশি। বাকি অর্থ এসেছে স্থানীয় শুভাকাঙ্ক্ষী, শহরের দানশীল ব্যক্তি, পৌরসভা ও সরকারি সহায়তা থেকে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ, গেট তৈরি, আলোকসজ্জা এবং অন্যান্য প্রস্তুতির কাজ শেষ হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। নারীদের পাশাপাশি পুরুষ ও তরুণ-তরুণীরাও এই আয়োজনে কাজ করছেন।
উমা সংঘের সভাপতি মুক্তি বিশ্বাস বলেন, “মা দেবী নারী শক্তির প্রতীক। আমরাও পারি—এই আত্মবিশ্বাস থেকেই মুষ্টির চাল জমিয়ে পূজার আয়োজন করেছি। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করেছি।” সংগঠনের সাধারণ সম্পাদক সুমিতা বিশ্বাস জানান, “আমাদের এই পূজায় সব শ্রেণি ও বর্ণের মানুষ সহযোগিতা করছেন। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব।”
স্থানীয় আদিবাসী নেতা বিদ্বান বিশ্বাস বলেন, “একজনের পক্ষে যা সম্ভব নয়, তা সম্মিলিত চেষ্টায় সম্ভব হয়ে ওঠে। এই উদ্যোগ সমাজে উৎসাহ তৈরি করবে।”
শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন, “উমা সংঘের এই ব্যতিক্রমী পূজার আয়োজন আমাদের মুগ্ধ করেছে। তাই অন্যান্য মণ্ডপের তুলনায় তাদের বরাদ্দ কিছুটা বেশি রাখা হয়েছে। আমরা পূজা চলাকালীন নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতা অব্যাহত রাখব। নারীদের এই উদ্যোগ নারী শক্তির প্রতি শ্রদ্ধা জাগায়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


