নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন


প্রকাশিত: ০৪:২৮ ২২ জুলাই ২০২৫
নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশান কালীমন্দিরে কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমাটি ভেঙে ফেলে। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, মাটির তৈরি প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমাটি মন্দিরের ছাদযুক্ত পাকা ভবনের ভেতরে স্থাপিত ছিল। সোমবার সন্ধ্যায় নিয়ম অনুযায়ী পুরোহিত সন্ধ্যাবাতি জ্বালিয়ে বাড়ি ফেরেন। পরদিন সকাল ৬টার দিকে অর্পণ কুমার নামের এক ব্যক্তি প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনার খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও থানার ওসি মোমিনুজ্জামান মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল বলেন, “সন্ধ্যায় আমি নিজেই সন্ধ্যাবাতি দিয়েছি। তখন প্রতিমাটি অক্ষত ছিল। আজ সকালে আমার ভাতিজা গিয়ে দেখে যে প্রতিমাটি সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে আছে।” তিনি আরও বলেন, “মন্দিরে লোহার গেট থাকলেও বাইরে থেকেই কিছু দিয়ে টেনে প্রতিমাটি ভাঙা হয়ে থাকতে পারে। আমরা এখনই কাউকে সন্দেহ করছি না। পুলিশ তদন্ত করুক।”
এ বিষয়ে লালপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, “মন্দিরটি মাঠের মধ্যে এবং এটি শ্মশানঘাট সংলগ্ন হওয়ায় সেখানে কোনো পাহারাদার বা নিরাপত্তা ব্যবস্থা নেই, এমনকি নেই সিসিটিভিও। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
লালপুর থানার ওসি মোমিনুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য সংগ্রহ করেছে। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মাঝে এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত এবং প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



