কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড কুড়িগ্রাম!


প্রকাশিত: ০৭:৫০ ২৭ এপ্রিল ২০২৫
কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ প্রবল দমকা হাওয়াসহ ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি; ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানক্ষেত।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বয়ে যাওয়া এই দমকা হাওয়ার কারণে বহু ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ক্ষতির মাত্রা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ঘুটঘুটে অন্ধকারে রাত কাটাতে হয় হাজারো মানুষকে।
এদিকে, ঝড়ের আঘাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলার জানালার কাঁচ ভেঙে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তাদের স্বজনরা নিরাপত্তার জন্য ওয়ার্ড ছেড়ে ছুটোছুটি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম (৬০) জানান,
"কালবৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে থাকা ধান ঝড়ে পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে।"
অপরদিকে, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন,
"শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।"
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ইতোমধ্যেই জরুরি বৈঠক করেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




