চাঁপাইনবাবগঞ্জে ওসিসহ সাত পুলিশ সদস্যকে ক্লোজড


প্রকাশিত: ০৪:৪৫ ৪ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে জেলা পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সাথে আরো সাত পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।
জেলার গোমস্তাপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রবিবার (৩ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এই পদায়নকৃত বা বদলিকৃত অফিসার ইনচার্জ হচ্ছেন মো. শহিদুল ইসলাম। এছাড়া ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, তিন উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফ, মো. দেলোয়ার ও মো. আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, চলতি বছরের ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কিন্তু যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণেই মূলত শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, গোমস্তাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সদর সার্কেল অফিসের কর্মকর্তা মো. খাইরুল বাশারকে পদায়ন করা হয়েছে। যিনি সোমবার (৪ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




