আবু সাইদ জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদশকে জাগিয়ে দিয়ে গেছেন: শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ’আবু সাইদ তার জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদশকে জাগিয়ে দিয়ে গেছেন। মানুষের মাঝে ত্যাগ ও দেশাত্মবোধ জাগিয়েছেন। সেই জাগরণ যেন কোনো লুটেরাদের হাতে, ভোগবাদীদের হাতে না যায়। এই অর্জন যেন কোনো হিংসা বিদ্বেষের চোরাবালিতে আটকে না পড়ে। এই পরিবর্তন যেন সত্যিকারে অর্থে একটা কল্যাণমুখী হয়। সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিমুল বিশ্বাস বলেন, ’৫ আগস্টের পর বাংলাদেশে একটা নতুন দিনের আলো এসেছে। বাংলাদেশে একটা পরিবর্তনের সম্ভাবনা এসেছে। মানুষের মধ্যে দেশাত্মবোধ জেগে উঠেছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র। এবারেরও লড়াই ছিল বৈষম্যহীন লড়াই। ২২ পরিবারের জায়গায় ২২ হাজার কোটিপতির জন্ম এই সমাজে আমাদের রোধ করতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সমাজে সাম্য আনতেই হবে। সাম্য আনাটাই হচ্ছে ন্যায় বিচার।’
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, সাংবাদিক রাজিউর রহমান রুমি, আবু হাসনা মোহাম্মদ আয়ুব, সুশীল তরফদার, জহুরুল ইসলাম, কাজী বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, রফিকুল ইসলাম সুইট, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়।
সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া





