ইবিতে বিপ্লব ও সংহতি দিবস পালিত


প্রকাশিত: ০৪:১৬ ৭ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় অনুষদ ভবনের সামনে থেকে র্যালি বের করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং শাখা ছাত্রদল। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রীস আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ড. ওলিউর রহমান পিকুল, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদ গোলাম মাহফুজ মঞ্জু, ছাত্রদলের আহ।আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।
এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদের শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ প্রমুখ।
জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন বলেন, 'আজকের অনুষ্ঠানে একটি দাবি আগামী ছয় মাসের মধ্য অবশ্যই এখানে দৃশ্যমান একটি শহীদ জিয়া কমপ্লেক্স তৈরি করতে হবে। এই প্রশাসন যদি না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে করানো হয় তা ভালোমতই জানি। তিনি আরো বলেন শিক্ষকরা অবশ্যই ছাত্রদলের সামনে আছেন, পিছনে না।'
এছাড়াও তিনি বর্তমান স্বাধীনতাকে তৃতীয় স্বাধীনতা উল্লেখ করে বলেন। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে হয়েছিল অগ্রনায়ক ছিলেন শহীদ জিয়াউর রহমান। দ্বিতীয় স্বাধীনতা ১৯৭৫ সালে ৭ই অক্টোবর হয়েছিল সেটাও জিয়াউর রহমানের মাধ্যমে। এই তিন স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী দল, ছাত্রদল। সর্বশেষ স্বাধীনতায় ৪২৬ জন ছাত্রদল ও জাতীয়তাবাদের সমর্থক রক্ত দিয়েছে। তাহলে এ অর্জন আমাদেরই।'
বিজ্ঞাপন
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী