চবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে( চবি) ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগকে নিষিদ্ধেরও দাবি জানান তারা।সোমবার (২১ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা 'চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'আওয়ামীলীগ-ছাত্রলীগ, নিষিদ্ধ করো-করতে হবে', 'আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ইত্যাদি স্লোগান দিতে থাকে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদশের নব্য স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পরাজিত শক্তি এখনো তাদের কালো হাত দেখাচ্ছে। এর আগে আনসার লীগ বা আইনজীবীর নামে আমাদের এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে বিভিন্ন মহল থেকে এ সরকারকে যারা চাপে ফেলার চেষ্টা করছে তাদেরকে আমরা কঠিনভাবে দমন করেছি। ইবির এই পবিত্র মাটিতে আর একবারের জন্য যদি তাদের উপস্থিতির জানান দিতে চায় এক মুহূর্ত দেরি না করে তাদের লাশ ফেলে দেব। চব্বিশের আন্দোলনে আমার ভাই-বোন যে রক্ত ঝরিয়েছ সেই রক্তের দাগ এখনো শুকায়নি। পরাজিত ফ্যাসিবাদীর দোসরদের উৎখাত না করা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইবি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, "চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও গত ১৫ বছর যে ফ্যাসিবাদী কায়দায় এদেশকে কারাগারে রূপান্তরিত করেছিলো, তাদের সেই খায়েস এখনো তারা দূর করতে পারেনি। চট্টগ্রামে যে সন্ত্রাসী কায়দায় আমার ভাই-বোনদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ছাত্রলীগকে সন্ত্রাসীলীগ হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা যেভাবে স্বৈরাচারের বিরূদ্ধে একসাথে লড়াই করে দেশকে স্বাধীন করেছি,সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করতে চাই।
বিজ্ঞাপন
- ওয়াজের মঞ্চ থেকে সংসদে: মুফতি আমির হামজার জীবন, শিক্ষা ও রাজনৈতিক উত্থান
- স্বাগতিকদের বিদায়ে কমেছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা
- ২০২১ সালের গ্রেপ্তার ছিল ‘বেআইনি’, দাবি পরীমণির
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- কেইন না হালান্ড-সেরা কে, তুলনা এড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক
- জাতীয় অবকাঠামোয় হামলা হলে কঠোর জবাব, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
- এক সপ্তাহে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা, জ্বালানি সংকটে বিপর্যস্ত বিদ্যুৎব্যবস্থা
- তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি: প্রধানমন্ত্রী
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
