নড়াইলে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার


প্রকাশিত: ০৫:০০ ৯ মে ২০২৬
নড়াইল সদর উপজেলার চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম জামিলকে (৫৭) মক্তবে শিশুদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশের রুখালী গ্রামের আবুল কাসেমের ছেলে এবং প্রায় দুই বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। শনিবার (৯ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চাকই বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় শিশুদের আরবি পড়াতেন আমিনুল ইসলাম জামিল। এ সময় তিনি শিশুদের চকোলেটের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে যৌন নিপীড়ন করতেন।
এক শিশুর বাবা জানান, গত ৫ মে অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর তার শিশুকন্যাকে চকোলেট দেওয়ার কথা বলে মক্তবের ভেতরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। পরে শিশুটি পরিবারকে বিষয়টি জানালে অন্য শিশুদের কাছ থেকেও একই ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব


