শ্রীপুরের উদ্যোক্তারা নিরলসভাবে ছুটছেন বন্যার্তদের কাছে

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে সহায়তায় প্রথম থেকে কাজ করে চলছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অনলাইন উদ্যোক্তার একটি সংগঠন "স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর" সংকটাপন্ন বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সকল ধরণের মানবিক সহায়তা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এরইমধ্যে পানিবন্দী মানুষদের উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছেন।
স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের পরিচালক -রাকিবুল হাসান, মিজান শেখ, আব্দুল্লাহ ইমরান, ও তুহিন আকন্দ-এর পরিচালনায় সংগঠনটি স্থানীয় সেচ্ছাসেবীদের সহযোগিতায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রীপুর থেকে সাড়ে ১৭ ঘন্টা পর নোয়াখালীর বেগমগঞ্জের বন্যা কবলিত দূর্গম এলাকাগুলোতে ১৩০ পরিবারের মাঝে চাল,ডাল,তেল লবণ,ঔষধব সহ নিত্য প্রয়োজনীয় ১৮টি খাবার আইটেম বিতরণ কাজ চলমান। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় "স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ" এর পক্ষ থেকে।
চলমান বন্যায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ" এর পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ চলমান থাকবে। এই চলমান সংকট মোকাবিলায় স্থানীয় প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিকট সহায়তার জন্য আবারো আহ্বান করা হয়েছে। বিকাশ অথবা স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের এডমিন, মডারেটরের সাথে যোগাযোগ করে ডোনেট করা যাবে।
গ্রুপের পরিচালক রাকিবুল হাসান জানান, বন্যাকবলিত নোয়াখালীর কিছু এলাকায় আমাদের সেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে।বন্যার পানি কিছুটা কমে গেলেও কিছু এলাকায় পানি বন্দী সহ ঘর বাড়ি পূর্ণ নির্মাণে মানবিক সহায়তার লক্ষে সহযোগী হিসেবে বন্যার্তদের মানবিক সহায়তা আবারো জরুরী মনে করছি তাই ৩য় ধাপে আমাদের তহবিলে সহযোগিতা জমা হলে আবারো ঘর বাড়ি পূর্ণ নির্মাণে সার্বিক সহযোগিতা সহ জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাকবলিত মানুষের পাশে থাকবে"শ্রীপুর স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার





