Human chain demanding appointment of doctors

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে ঘণ্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা।
কর্মসূচিতে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাড. আহসান হাবীব সরকার, সংগঠনটির বোদা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, আটোয়ারী উপজেলা প্রতিনিধি আতিক হাসান, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বী ইমন, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ বক্তব্য রাখেন। এতে স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরাসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এ সময় চিকিৎসক পদায়নের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল। পরে আগামী শনিবারের মধ্যে চিকিৎসক পদায়নের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন মানববন্ধনকারীরা।
এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের ৫ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ১৩৭টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত আছেন। এরই মাঝে আরও একজন বদলি নিয়েছেন। প্রায় ১২ লাখ জনসংখ্যার জন্য স্বল্প সংখ্যক চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সামান্য কিছু হলেই রোগীকে রংপুর বা অন্য জেলায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। অন্য জেলায় সব মানুষের চিকিৎসা সেবা নেয়ার সক্ষমতা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক পদায়ন না করা হলে আমরণ অনশনসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
Advertisement
Most Readed - Country
- 'Kaleen Bhaiya' Takes Theaters by Storm: ₹200 Crore in the First Week
- IMF Urges Further Cuts in Government Spending: A Warning for Bangladesh
- The story that will let you discover Dr. Muhammed Zafar Iqbal in a new light.
- Shafiqure Rahman Says Bangladesh’s Foreign Policy Will No Longer Be Controlled by Others
- Morocco Reveals Potential Venue for 2030 World Cup Final
- Putin in India for BRICS Summit; Agenda for Meeting with Modi
- Government Offering Free AI Training
- Alamgir Biography: Career, Success, Awards and Untold Stories
- BTS Sets New Records on North American Tour
- Chinmoy Krishna Das Granted 5-Hour Parole Following Mother's Death
- Joining the Mecca Pact is Bangladesh's own matter: Jamaat Ameer
- 15 artists including Boga Taleb to sing in memory of Razzak Dewan
- If the referendum verdict is upheld, Oli Ahmed would have been the president: Jamaat
- Young man leaves weapon at opponent's house, calls police, hangs himself
- 600 students leave hostel in India over 'ghost scare', doctors have different explanations
- Is it possible to determine gender with a testosterone test? Find out what science says
- Bangladesh bowl out Australia for 198 runs, Hasan takes 6 wickets
- Zelensky will attack Russia if he gets US missiles
- Prime Minister Tarique Rahman to visit India from August 20-25
- Emraan Hashmi is coming back with 'Jannat', 'Jannat 3' is coming




