টেইলরকে ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে খেলবে উইন্ডিজ নারী দল !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৩০ ১৫ জানুয়ারী ২০২৫
স্টেফানি টেইলরকে ছাড়াই সাদা বলের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে উইন্ডিজ নারী দল। হাঁটুর চোট কাটিয়ে উঠতে না পারায় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে পায়নি ক্যারিবিয়ানরা।
সিরিজে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১৫ সদস্যের দল ইতোমধ্যেই ঘোষণা করেছে উইন্ডিজ। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার চেরি অ্যান ফ্র্যাজার। এছাড়া ২১ বছর বয়সী পেসার জানিলিয়া গ্লাসগেও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন, যিনি এর আগে চারটি টি-টোয়েন্টি খেলেছেন।
সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি, পরের দুটি ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। সবগুলো ম্যাচ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের এটি প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২২ বিশ্বকাপে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি উইন্ডিজ নারী দল।
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের স্কোয়াড
ওয়ানডে ও টি-টোয়েন্টি:
হেইলি ম্যাথিউস (অধিনায়ক), শিমেইন ক্যাম্পবেল (সহ-অধিনায়ক), আলিয়াহ আলেইন, নেরিসা ক্র্যাফ্টন, ডিয়ান্ড্রা ডটিন, আফি ফ্লেচার, শ্যাবিকা গাজনাবি, চিনেল হেনরি, জ্যাইদা জেমস, কিয়ানা জোসেফ, ম্যান্ডি ম্যানগ্রু, অ্যাশমিনি মুনিসার, কারিশমা রামহারাক, চেরি অ্যান ফ্র্যাজার, জানিলিয়া গ্লাসগো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা



